দাম বাড়ানোর জন্য তেলের উত্তোলন আরও কমানোর বিষয়ে ঐক্যমত প্রকাশ তেল-উৎপাদনকারী দেশগুলো।
দাম বাড়ানোর জন্য তেলের উত্তোলন আরও কমানোর বিষয়ে ঐক্যমত প্রকাশ তেল-উৎপাদনকারী দেশগুলো।
গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার রাত সাড়ে ৯টায় জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হাজী মার্কেটের পাশে মো. শাকিলের মালিকানাধীন ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আমদানি করা পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে পণ্যটির। খুচরা বাজারে গত কয়েক দিনে প্রতি কেজি পেঁয়াজে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। ফলে পেঁয়াজ নিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে ভোক্তাদের মধ্যে।
বলিউডের ফ্যাশন ডিভাদের মধ্যে অন্যতম কারিনা কাপুর খান। ব্যয়বহুল জিনিসপত্র ও পোশাক পরে মাঝে মাঝে খবরের শিরোনাম হন কারিনা। সম্প্রতি মুম্বাইয়ের বাসভবনের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন এই অভিনেত্রী। তার পরনের নীল রঙের টি-শার্টে বহু রঙের প্রিন্ট করা।
মাত্র ১০ দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৯৮ হাজার ৪৪৪ টাকায়, যা এতদিন ছিল ৯৬ হাজার ৬৯৫ টাকা।
তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ের সুযোগ বুঝে অসাধু কিছু ব্যবসায়ী হুট করে এ ফ্যানের দাম বাড়িয়ে দিচ্ছেন। মাদারীপুরে চার্জার ফ্যানের দাম বেশি নেয়ায় খান ইলেকট্রনিকস নামে একটি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পাকিস্তানে রেকর্ড পরিমান হ্রাস পেয়েছে স্বর্ণে দাম। অর্থনৈতিক সংকটে টালমাটাল দেশটিতে চলতি মাসেই এখন পর্যন্ত দুই দফায় স্বর্ণের দাম কমেছে। খবর জিও নিউজ।
পেঁয়াজ আমদানির অনুমতির ঘোষণায় নিত্যপ্রয়োজনীয় এই মসলাজাতীয় পণ্যের দাম কমতে শুরু করেছে। গত রবিবার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। এই ঘোষণার পরের দিন গতকাল সোমবার চট্টগ্রামের খাতুনগঞ্জ, ঢাকার শ্যামবাজারসহ বড় বড় পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ২০ থেকে ২৫ টাকা।
বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে উৎপাদন কম করার সিদ্ধান্ত নিল সৌদি আরব। তারা দিনে দশ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে।ওপেক প্লাস গোষ্ঠীর বৈঠকে তেলের উৎপাদন কম করা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সেখানে সৌদির নেতৃত্বে ১৩টি দেশ এবং রাশিয়ার নেতৃত্বে ১০টি দেশ আছে। তবে রাশিয়া আর নতুন করে তেলের উৎপাদন কম করতে চাইছে না।
যুক্তরাজ্যে এক মাসে লিটারপ্রতি ডিজেলের দাম ১ দশমিক ৫৯ পাউন্ড থেকে ১ দশমিক ৪৭ পাউন্ডে নেমে এসেছে।