দিন

সাবেক সংসদ সদস্য ড. আলাউদ্দিন আর নেই

সাবেক সংসদ সদস্য ড. আলাউদ্দিন আর নেই

কিশোরগঞ্জ-১ (পাকুন্দিয়া-হোসেনপুর) বর্তমান কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আলাউদ্দিন আহম্মদ (৭৪) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডেঙ্গু : মৃত্যুশূন্য দিন, শনাক্ত ১১৮

ডেঙ্গু : মৃত্যুশূন্য দিন, শনাক্ত ১১৮

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরো ১১৮ জন।

দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- দিনাজপুর শহরের রেলকোলীর বাসিন্দা লোকমানের ছেলে সোহেল (৩৮), আরোহী সিপাহী পাড়ার রুস্তম আলীর মেয়ে সেলিনা (২৮) এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ গ্রামের বাসিন্দা মৃত বেলাল হোসেনের ছেলে মাওলানা হযরত আলী (৫৬)।

এটা হতাশাজনক, এক মাসেও তদন্তে কোনো অগ্রগতি নেই : ফারদিনের বাবা

এটা হতাশাজনক, এক মাসেও তদন্তে কোনো অগ্রগতি নেই : ফারদিনের বাবা

ফারদিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও তদন্তকারী সংস্থা এক মাস পার হলেও কোনও অগ্রগতি করতে পারেনি বলে জানিয়েছেন নিহত বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের বাবা কাজী নুরুদ্দিন।

শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত রোগে তিন দিনে ৩৭ শিশুর মৃত্যু

শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত রোগে তিন দিনে ৩৭ শিশুর মৃত্যু

শীত মৌসুম আসতেই শিশুদের শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে ময়মনসিংহে। বেড়েছে মৃত্যুর হারও। গতকাল রবিবার সকাল ১০টা পর্যন্ত তিন দিনে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত রোগে ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। ১১০ শয্যার (বেড) বিপরীতে ভর্তি ছিল ৬১৩টি শিশু।

দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

জমি নিয়ে সংঘর্ষে দিনাজপুরের বীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় রত্না আকতার নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের নারীসহ ১০ জন আহত হয়েছে। 

চীনে আরো এক দিনে রেকর্ড সংখ্যক সংক্রমণ

চীনে আরো এক দিনে রেকর্ড সংখ্যক সংক্রমণ

চীন একক আরো একটি দিনে রেকর্ড সংখ্যক কোভিড-১৯ সংক্রমণের খবর দিয়েছে। শুক্রবার থেকে দেশজুড়ে শহরগুলো প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের ব্যবস্থা নিচ্ছে এবং তা প্রয়োগ করছে।

ফারদিন হত্যা : বান্ধবী বুশরাকে কারাগারে পাঠানোর আদেশ

ফারদিন হত্যা : বান্ধবী বুশরাকে কারাগারে পাঠানোর আদেশ

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবী বুশরার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।