দিন

হজযাত্রীদের স্বার্থে শনিবার ব্যাংক খোলা

হজযাত্রীদের স্বার্থে শনিবার ব্যাংক খোলা

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার (২৫ মার্চ) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিন হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা-উপশাখা খোলা থাকবে।

১৭ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ১২ হাজার কোটি টাকা

১৭ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ১২ হাজার কোটি টাকা

রমজান সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহ অনেকটা বেড়েছে। চলতি মার্চ মাসের প্রথম ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১১৬ কোটি ৪১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দু’দিনের মাথায় ফের যুবক খুন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দু’দিনের মাথায় ফের যুবক খুন

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃ্ত্তদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকে এ ঘটনা ঘটে। 

রমজানে মক্কা-মদিনায় তারাবির ইমামদের নাম ঘোষণা

রমজানে মক্কা-মদিনায় তারাবির ইমামদের নাম ঘোষণা

প্রতিবছরের মতো আসন্ন রমজান মাসে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পবিত্র দুই মসজিদের তারাবি ও তাহাজ্জুদ নামাজের ইমামদের নাম ঘোষণা করা হয়েছে।

কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন টাইগারদের

কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন টাইগারদের

শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ। শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে জন্ম তার। নানা শেখ আবদুল মজিদ আদরের নাতির নাম শেখ মুজিবুর রহমান রাখলেও বাবা-মা তাকে ‘খোকা’ নামেই ডাকতেন।

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

হাজার বছরের শ্রেষ্ঠ বাংঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে রাজধানীর মগবাজার অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ।

ফারদিন হত্যা মামলা : বুশরার স্থায়ী জামিন

ফারদিন হত্যা মামলা : বুশরার স্থায়ী জামিন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় আমাতুল্লাহ বুশরাকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। গত বছরের নভেম্বরে ফারদিনের মৃত্যুর পর বুশরাকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়। গত ৬ ফেব্রুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) দাখিল করা প্রতিবেদনে হত্যার অভিযোগ থেকে বুশরাকে অব্যাহতি দেয়া হয়েছে।

চাকরি ফেরত পাবেন না দুদকের শরীফ

চাকরি ফেরত পাবেন না দুদকের শরীফ

দুর্নীতি দমন কমিশনের (কর্মচারী) সাবেক উপপরিচালক মো. শরীফ উদ্দিন আর চাকরি আর ফেরত পাচ্ছেন না। কোনো কারণ দর্শানো (শোকজ) ছাড়াই কোনো কর্মচারীকে অপসারণ করা সংক্রান্ত ৫৪ (২) বিধি বাতিলের বিরুদ্ধে দুদকের আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ।

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণার প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণার প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে ঘোষণার প্রক্রিয়া বৈধ। বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার (১৫ মার্চ) এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ের দুটি রিটই খারিজ করে দেন আদালত।