দিবস

মুজিবনগর দিবস আজ

মুজিবনগর দিবস আজ

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস । ১৯৭১ সালের এই দিনে (১৭ এপ্রিল) কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।

বর্জ্য কুড়িয়ে স্কাউট দিবস পালন ইবি রোভারদের

বর্জ্য কুড়িয়ে স্কাউট দিবস পালন ইবি রোভারদের

ইবি প্রতিনিধি:বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউটের সদস্যরা। শুক্রবার (৮ এপ্রিল) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তারা এ কার্যক্রম চালান। এসময় রোভার সদস্যরা ১৫ বস্তা বর্জ্য কুড়িয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশকে নিয়ে আর কেউ খেলতে পারবে না : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে নিয়ে আর কেউ খেলতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের উন্নয়ন-অগ্রগতির চিত্র তুলে ধরে বলেছেন, আলোর পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। কাজেই এদেশ নিয়ে কিংবা এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ কোন খেলা খেলতে পারবে না।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনা চেম্বারের বর্ণাঢ্য বিশাল র‌্যালী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনা চেম্বারের বর্ণাঢ্য বিশাল র‌্যালী

পাবনা প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে বিশাল র‌্যালী বের করা হয়। শনিবার সকাল ১১টায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সামনে থেকে লাল সবুজের পতাকা হাতে ব্যবসায়ীরা শহর প্রদক্ষিণ শেষে দুর্জয় পাবনায় পুস্পস্তবক অর্পণ করে।

পাবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পাবনা প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে।  সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার (চলতি দায়িত্ব)- ডিন, প্রক্টর, হল প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা ও জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’ ও স্বাধীনতা চত্বরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

যশোরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান

যশোরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান

যশোর প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এছাড়া মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর যশোর অঞ্চলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন

কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে কুষ্টিয়া কালেক্টরেট চত্তরে আজ ভোর ৫.৫৫মিনিটে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয়েছে স্বাধীনতা দিবসের কর্মসূচি। সকাল ৬.১০ মিনিটে শহীদ সৃতিস্তম্ভে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন কর্মকর্তারা।

পাবনায় গণ হত্যা দিবস পালিত

পাবনায় গণ হত্যা দিবস পালিত

পাবনা প্রতিনিধি: যথাযথ মর্যাদায় পাবনায় পালিত হয়েছে গণ হত্যা দিবস। শুক্রবার পাবনা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, আলোক চিত্র প্রদর্শন, নিহতদের স্মরণে দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়।

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সলিমপুর ওয়্যারলেস স্টেশনের ওপর একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। স্টেশনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার গ্রহণ ও প্রচারকারী স্টেশন।

সোনার বাংলার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আ’লীগ গড়তে হবে : কাদের

সোনার বাংলার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আ’লীগ গড়তে হবে : কাদের

সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলাই হবে আজকের দিনের প্রত্যয় বলে ব্যাক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।