আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
দিবস
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি একটি ই-পোস্টার প্রকাশ করেছে।
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ উদ্যাপনের লক্ষ্যে এবার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কর্মসূচির মধ্যে ১৬ ডিসেম্বর ঢাকায় প্রত্যুষে বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে।
আজ রোববার (১২ ডিসেম্বর) জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস। ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সব জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে উদযাপিত হবে দিবসটি।
আগামী ১৮ ডিসেম্বর শনিবার ‘বাংলাদেশ সুপ্রিমকোর্ট দিবস।’দিবসটি উপলক্ষে ওইদিন বিকাল সাড়ে তিনটায় সুপ্রিমকোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেছেন, আইন নয়, মানসিকতার পরিবর্তনই নারীর ওপর সহিংসতা প্রতিরোধ করতে পারে।
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বর্ষ পূর্তি হচ্ছে আজ। ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে মৈত্রী দিবস পালন করা হবে।
আজ ৩ ডিসেম্বর, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশে পালিত হবে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস। ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ১৬ ডিসেম্বর দেশব্যাপী শপথ পাঠ করাবেন।