সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দুই গ্রুপে
কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই গ্রুপের বিরোধের জেরে দলীয় কার্যালয়ের সামনে দলের সেক্রেটারি মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
কুমিল্লার মেঘনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কক্সবাজারের টেকনাফে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় নবী হোসেনসহ দুই বাহিনীর বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রংপুরের মিঠাপুকুরে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের দুই শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন প্রায় আরও ১০ জন।
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামেএলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক শিশুসহ ৪ জন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে যুবদলের সম্মেলনে বক্তব্যের জন্য নাম ঘোষণা না দেওয়াকে কেন্দ্র করে পৌর যুবদলের সভাপতি প্রার্থী ইমাম হোসেন ও নাজিম ভুঁইয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার দিতে নেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় জাতীয় পার্টির পরিচিতি সভায় দুই গ্রুপের সংঘর্ষ ও কার্যালয় ভাংচুর করা হয়েছে। এতে একজন আহত হয়েছেন।