ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ হয়ে উঠছে বন্যা পরিস্থিতি। সবশেষ সরকারি বুলেটিনে বলা হয়েছে, বন্যায় প্রায় দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দুই
নাটোরের সিংড়ায় অবৈধভাবে পেতে রাখা বানার বাঁধ থেকে মাছ চুরির মিথ্যা অপবাদ দিয়ে আলিফ হোসেন (৬) ও এলামুল হক (৮) নামের দুই শিশুকে নৌকায় তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।
গাজীপুরের কালিয়াকৈরে সোমবার দুপুরে একটি মৎস্য খামারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর নিহতদের দুই পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।নিহতরা হল কালিয়াকৈর উপজেলার বোয়ালী এলাকার আনন্দ দাসের মেয়ে স্বপ্না দাস (৬) ও একই এলাকার সুজন দাসের মেয়ে রুদেলা দাস (৭)।
রাজধানীর পল্টন মডেল থানার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনস এলাকা থেকে দুই পুলিশ সদস্যের পকেট থেকে ইয়াবা উদ্ধারের মামলায় উভয়কেই এক বছর তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
চাঁদপুরের ফরিদগঞ্জে যুবদলের সম্মেলনে বক্তব্যের জন্য নাম ঘোষণা না দেওয়াকে কেন্দ্র করে পৌর যুবদলের সভাপতি প্রার্থী ইমাম হোসেন ও নাজিম ভুঁইয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার দিতে নেওয়া হয়েছে।
রাজধানীর চানখারপুল এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় মো. ঠান্ডু মিয়া ও মো. মতিন খাঁ নামে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
নির্মাণাধীন ১২ তলা ছাত্রাবাসের ৯ তলায় কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে একজন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুক্রবার সকালে নির্মাণাধীন শেখ রাসেল হলে এ দুর্ঘটনা ঘটে।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় গারকি জেলায় ঘনবসতিপূর্ণ এলাকায় দোতলা একটি বাড়ি ভেঙে পড়েছে। এ ঘটনায় অনন্ত দুইজনের মৃত্যু হয়েছে। উদ্ধাকরারীরা এখনও সেখানে কাজ করে যাচ্ছেন।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুই বছরের ব্যবধানে সারাদেশে প্রাথমিক স্তরে ১৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠান কমেছে- প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক শুমারিতে এ তথ্য উঠে এসেছে।