খাগড়াছড়ি জেলার রামগড়ে রাতের আঁধারে পাহাড় কেটে নামার সময় এক্সক্যাভেটর মেশিন উল্টে চালক নিহত হয়েছেন। উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তালমনিপাড়া এলাকায় শনিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩২ বছর বয়সী মিজানুর রহমান নোয়াখালীর কবিরহাটের মধ্যম সোনাদিয়া গ্রামের বাসিন্দা।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
দুর্ঘটনায় নিহত
বরগুনার আমতলী উপজেলায় বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক কৃষক ও নারী নিহত হয়েছে। সকাল ১০টায় আমতলী-তালতলী সড়কের তারিকাটা স্কুল সলগ্ন এলাকায় ট্রলি নিয়ে উল্টে পড়ে ট্রলির চালক সুলতান মুন্সি (৫০) নামের কৃষক মারা গেছেন। তার বাড়ি তালতলী উপজেলার ঝাড়াখালি গ্রামে।
ভারতের মহারাষ্ট্রে বাস খাদে পড়ার ঘটনায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হলো-গাইবান্ধা জেলার সদর থানার সরকারপাড়া এলাকার সাজু মিয়ার দুই ছেলে মেহেদী হাসান (১৫) ও ইসরাফিল (৯)। স্থানীয় একটি স্কুলে মেহেদী নবম শ্রেণি ও ইসরাফিল তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করতো।
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভবঘুরে নিহত হয়েছেন। বুধবার রাতে মিরপুর কালশী রোডে ট্রাকের ধাক্কায় আব্দুর রহিম (৮০) নামে এক বৃদ্ধ মারা যান।
পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুর অদূরে কুয়াকাটা-সৈয়দপুর রুটের তুহিন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৩২৬৬) অটোবাইক অতিক্রমকালে বিপরীত দিকের দ্রুতগামী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শাওন তালুকদার (৩০) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত ১৭ বাংলাদেশির অবস্থাও গুরুতর।সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ২০ জনের মধ্যে ৮ জন বাংলাদেশী বলে জানিয়েছেন সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
মিয়ানমারে এক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে দেশটির এক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
ট্রেন দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গ্রিস। বিক্ষোভকারীদের সাথে দেশটির প্রধান রেল কার্যালয়ের বাইরে পুলিশের সংঘর্ষের খবরও পাওয়া গেছে।