ভারতের মণিপুরে ভয়াবহ বাস দুর্ঘটনার শিকার হয়েছে শিক্ষার্থীবাহী একটি স্কুলবাস। দুর্ঘটনায় অন্তত ১৫ জন শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএনআই।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
দুর্ঘটনা
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নগরের নাওজোর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবং সন্ধ্যায় টেকনগপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নেভী খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় হাটিকুমরুল-বগুড়া মহাড়কের সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শার্শার জামতলায় সড়ক দুর্ঘটনায় পিন্টু মোল্লা নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার রাতে যশোরের-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়ার জামতলা ঈদগাঁ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদীতে বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) পাবনা-কুষ্টিয়া মহাসড়কের নওদাপাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় রূপপুর পারমাণবিক প্রকল্পের (আরএনপিপি) এক শ্রমিক নিহত হয়েছেন।
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- দিনাজপুর শহরের রেলকোলীর বাসিন্দা লোকমানের ছেলে সোহেল (৩৮), আরোহী সিপাহী পাড়ার রুস্তম আলীর মেয়ে সেলিনা (২৮) এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ গ্রামের বাসিন্দা মৃত বেলাল হোসেনের ছেলে মাওলানা হযরত আলী (৫৬)।
নভেম্বর মাসে দেশের সড়ক-মহাসড়কে ৫৮৬টি দুর্ঘটনায় ৬৪৩ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
চলতি বছরের নভেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৬৩টি। এতে মোট ৫৫৪ জন নিহত ও ৭৪৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ৭১ ও নারী ৭৮ জন।
ঠাকুরগাঁওয়ে মেয়েকে মাদরাসায় নিয়ে যাওয়ার সময় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও তাদের মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।রোববার সকালে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন।