নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা নামে এক পুলিশ সদস্য খুন হয়েছেন। এ সময় দৌড়ে পালিয়ে রক্ষা পেয়েছেন এএসআই আব্দুস সাত্তার।
দুর্বৃত্তের
খুলনার রূপসায় মো. জাকির হোসেন (৪৩) নামে এক ইট-বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।
নেত্রকোনার মোহনগঞ্জে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি আসন পুড়ে গেছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে সাহেব আলী (৫০) ওরফে ডাকাত সাহেব নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের ওয়াবদা কলোনির বউবাজার এলাকায় তাকে গুলি করা হয়।
নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামের যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পেছনে একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
বগুড়া সদরে একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এরুলিয়া বাজারে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে এ সময় পিকআপ চালক বা কেউ আহত হননি।
কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আসহাবুল করিম জিহাদ (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পৃথক স্থানে একটি সিএনজি অটোরিকশা ও মুদির দোকান পুড়ে গেছে। বুধবার ভোররাতে উপজেলার হারবাং ইউনিয়নের নাথ পাড়ায় এ ঘটনা ঘটে।
লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির আঙিনায় ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের ৭ বিঘা জমির ধান পুড়ে গেছে। সোমবার (২০ নভেম্বর ) ভোরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।