২০১৩ সালের পর গতরাতে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারের লজ্জা পেল বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতে এই পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের। প্রথম ম্যাচের মতো সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ৫ উইকেটে হারে টাইগাররা। এমনকি প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও দু’টি সেঞ্চুরি আসে জিম্বাবুয়ের ব্যাটারদের কাছ থেকে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
দেশের
দেশের অর্থনৈতিক বাস্তবতা ও উন্নয়ন অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর দর্শন এখনও প্রাসঙ্গিক। তাঁর দেখানো পথেই বর্তমান সংকটের উত্তরণের উপায় নিহিত আছে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রোববার এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা বিষয়ক সেমিনারে তারা এসব কথা বলেন।
এশিয়া কাপে ১৫তম আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত আজ জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ এর কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। এর আগে গত ২৮ জুলাই স্থায়ী মিশনের দায়িত্বভার গ্রহণ করেন রাষ্ট্রদূত মুহিত।
হেপাটাইটিস রোগের সংক্রমণ, প্রতিরোধী এবং এ নিয়ে করণীয় সম্পর্কে দেশের বেশির ভাগ মানুষ অজ্ঞাত। দেশে মোট জনসংখ্যার ৫.৫ শতাংশ হেপাটাইটিস ‘বি’ এবং ০.৬ শতাংশ হেপাটাইটিস ‘সি’ দ্বারা আক্রান্ত। এ ছাড়া এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত।
বাংলাদেশে ডলারের দাম খোলাবাজারে সর্বোচ্চ ১১০ টাকায় পৌঁছানোর পর যাদের জরুরি ভিত্তিতে ডলার প্রয়োজন, তারা বড় সমস্যায় পড়েছেন। বিশেষ করে চিকিৎসার জন্য যাদের বিদেশে যেতে হচ্ছে, তারা সঙ্কটে পড়েছেন। একইসাথে শিক্ষার জন্য বিদেশ যাত্রাসহ বিভিন্ন ক্ষেত্রেই নানা সমস্যার অভিযোগ পাওয়া যাচ্ছে।
বাংলাদেশে প্রতিদিন প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি তৈরি হওয়ায় লোডশেডিং এর মাধ্যমে সরকার এই ঘাটতি সমন্বয়ের চেষ্টা করছে। নতুন কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু হলে এ বছরের শেষ নাগাদ ঘাটতি পূরণের আশা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।
চলতি বছরের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত জনশুমারি ও গৃহগণনার ফলাফল অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। যা ১০ বছর আগে অর্থাৎ ২০১১ সালে ছিল ১৪ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৯৭ জন। অর্থাৎ গত ১০ বছরে দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ২ কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন।
বাংলাদেশের বন্যাপ্রবণ ১৪ জেলায় দুর্যোগ প্রস্তুতির উন্নতিতে ৫০০ মিলিয়নের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এতে ১ দশমিক ২৫ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
দেশের নিজস্ব সম্পদে নির্মিত সদ্য উদ্বোধন হওয়া পদ্মা সেতু নতুন বাংলাদেশের প্রতীক, যা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতা অর্জনে সক্ষম। এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।