ভারত আশা প্রকাশ করেছে যে- বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
দেশে
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয়জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুই হাজার ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দেশের মানুষ অগ্নি সন্ত্রাসীদের চিনে ফেলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জনগণই এসব সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে ডেঙ্গুর জন্য স্যালাইনের বেশ চাহিদা সৃষ্টি হয়েছে। হঠাৎ করে ১০/১২ গুণ চাহিদা বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে স্যালাইনের সঙ্কট দেখা দিয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে।
‘আমি ছিলাম পাহাড়ের ভেতর ও মরুভূমির মধ্যে। মাসের পর মাস আমি আকাশ-বাতাস দেখতে পাইনি।পাহাড়ের ভেতর ও মরুভূমির মাঝখানে চলছিল আমার দুদর্শাময় জীবন।’ দেশে পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের লে. কর্নেল (অব.) সুফিউল আনাম এসব কথা বলেন।
বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট অ্যামাজনকে বাঁচানোর জন্য ব্রাজিলে জোটের শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত নিল আট দেশ।
বিশ্বের অন্যতম পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। গত ৫ বছরে (২০১৭-২০২২) বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ১৩ দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে বিশ্বের অন্যান্য দেশ থেকে তাদের বার্ষিক আমদানি বেড়েছে ৪ দশমিক ৫০ শতাংশ।
তিন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। দেশগুলো হলো পর্তুগাল, লেবানন ও উজবেকিস্তান। মঙ্গলবার (৮ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের চিকিৎসা খাতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করে হাসপাতাল করবে ভারতের ডিসান হাসপাতাল। এজন্য তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় জায়গা দেখছেন বলে জানিয়েছেন হাসপাতালটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত।