সামিনা নাজকে মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার। সামিনা মিশরে বর্তমান রাষ্ট্রদূত মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
দেশে
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট বজ্রমেঘের কারণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৫ হাজার ৭১৮ জন হাজি। বুধবার রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দুপুর ২টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে শতভাগ ফিট না হলেও প্রথম ওয়ানডে ম্যাচ খেলার কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
দেশের ১০ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।বুধবার (৫ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
হজ শেষে সৌদি আরব থেকে তিন এয়ারলাইন্সের মোট ২৯টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ১০ হাজার ৩৯৫ জন হাজি। এই ২৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৩টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৯টি।
দক্ষিণ এশিয়ায় ফুটবল শ্রেষ্ঠ্যত্বের টুর্নামেন্ট সাফের ফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ দেশে ফিরে সাধারণ নির্বাচন করবেন। কারণ তার নির্বাচনী রাজনীতি করতে কোনো বাধা নেই। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার।
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।