প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৮ সাল থেকে দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করায় বাংলাদেশ গত ১৪ বছরে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জন করতে সক্ষম হয়েছে।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
দেশ
সৌদি আরবে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।শনিবার (২৭ মে) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাস নিয়ে সব ধরনের বিধি-নিষেধ বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতদিন বিদেশ থেকে আসতে হলে যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হতো। আর কারও ভ্যাকসিন দেয়া না থাকলে করোনা পরীক্ষা করে দেশ আসতো হতো।
নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। আগামী ৭ জুন থেকে ষান্মাসিকের সামষ্টিক মূল্যায়ন শুরু হবে। ১৮ জুন পর্যন্ত চলবে সামষ্টিক মূল্যায়ন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। আগামী দিনগুলোতে মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল চালিকা শক্তি।
দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৬১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
গ্রুপের তলানির দল উজবেকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয়ই পেল বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপ হকির পুল পর্বে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসও সঞ্চয় করে নিল মামুনুর রশীদের দল।
পাকিস্তান সরকার তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়ার পর দলটির চেয়ারম্যান ইমরান খান বলেছেন, আমার দেশত্যাগের কোনো পরিকল্পনা নেই।
আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এ ম্যাচ দিয়ে পর্দা নামবে দ্বিতীয় আসরের। ফাইনালের আগে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ চক্রের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
জয়ের সুবাস ছড়িয়েও পরাজয় ঠেকাতে পারলো না টাইগাররা। দ্বিতীয় চার দিনের ম্যাচে লড়াই জমিয়ে তুলেও ওয়েস্ট ইন্ডিজ এ দলের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ এ দল। সিরিজের প্রথম ম্যাচ ড্র হওয়ায় এই ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা। তাই শেষ ম্যাচটা তাদের সিরিজ নির্ধারণী হলেও স্বাগতিকদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।