দেশ

সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আকাশ শুষ্ক থাকতে পারে।

দেশে করোনা আক্রান্ত ৪ জন

দেশে করোনা আক্রান্ত ৪ জন

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ জন আক্রান্ত হয়েছেন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৯৯৩ জনে।

এ বছর সবচেয়ে বেশি সময় রোজা রাখবে যেসব দেশ

এ বছর সবচেয়ে বেশি সময় রোজা রাখবে যেসব দেশ

শুরু হয়েছে মহিমান্বিত মাস রমজান। এই সময় রোজা পালন করবেন বিশ্বের শত কোটি মুসলিম। এ বছর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, আমিরাতসহ এশিয়ার দেশগুলোতে প্রতিদিন সাড়ে ১৩ ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা রোজা রাখবেন মুসলিমরা।

সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন। শনিবার বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রেকর্ড করা রেডিও ও টেলিভিশন বার্তায় তিনি এ আহ্বান জানান।

আজ এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

আজ এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

আজ ২৫ মার্চের কালরাতকে স্মরণীয় রাখতে দেশব্যাপী এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি নিয়েছে সরকার।শনিবার (২৫ মার্চ) কেপিআইভুক্ত এলাকা ছাড়া দেশের মানুষ রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিট সব আলো নিভিয়ে একসঙ্গে দাঁড়িয়ে নীরবতা পালন করবেন।

ভারতকে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

ভারতকে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

রেফারির বাঁশি বাজা মাত্রই মাঠে দৌড়ে ঢুকে নামলেন লাল-সবুজের প্রতিনিধিরা। কারণ, টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচে অপ্রত্যাশিতভাবে জয় পেয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে রাশিয়ার কাছে হারের পর সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে যুব বাঘিনীরা। এদিন ভারতকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

দেশে যক্ষ্মায় প্রতিদিন ১০০ জনের মৃত্যু

দেশে যক্ষ্মায় প্রতিদিন ১০০ জনের মৃত্যু

যক্ষ্মা বাংলাদেশের জন্য একটি অন্যতম সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের যে ৩০টি দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি তার মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশে যক্ষ্মায় প্রতিদিন ১০০ জনের বেশি মৃত্যু হয়। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে যক্ষ্মা শনাক্ত ও সঠিকভাবে ওষুধ সেবন করলে ৯৬ শতাংশ ক্ষেত্রে সুস্থ হওয়া সম্ভব।