দেশ

করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৫৪

করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৫৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশে তৃতীয় ঢেউ শুরুর পর থেকে সর্বোচ্চ মৃত্যু। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জনের শরীরে।

নারী নির্যাতন মামলায় কানাডায় প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার

নারী নির্যাতন মামলায় কানাডায় প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার

নারী নির্যাতনের মামলায় বাংলাদেশি ব্যবসায়ী আবদুল হান্নান রতনকে গ্রেপ্তার করেছে টরন্টো পুলিশ। সোমবার তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন নিপুণ

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন নিপুণ

চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

দেশে ওমিক্রন শনাক্ত বেড়ে ১৮৭

দেশে ওমিক্রন শনাক্ত বেড়ে ১৮৭

দেশে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সোমবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) আরো ৮১ জনের শরীরে এই ভ্যারিয়েন্টের উপস্থিতির কথা জানিয়েছে। এ নিয়ে দেশে এই ভ্যারিয়েন্টে মোট আক্রান্তের সংখ্যা ১৮৭ জনে পৌঁছেছে।

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের রিপন

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের রিপন

শনিবার রাতেই শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। টুর্নামেন্ট শেষ হবার পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত আসরের সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের একমাত্র খেলোয়াড় পেসার রিপন মন্ডল।

সহিংসতার কারণে বুরকিনা ফাসোর জনগণের দেশত্যাগ : জাতিসঙ্ঘ

সহিংসতার কারণে বুরকিনা ফাসোর জনগণের দেশত্যাগ : জাতিসঙ্ঘ

বুরকিনা ফাসোতে ক্রবর্ধমান সহিংসতা ও নিরাপত্তাহীনতা বৃদ্ধির কারণে দেশ থেকে শরণার্থীরা পার্শ্ববর্তী দেশগুলোতে পালাতে বাধ্য হচ্ছেন, যার কারণে সাহেল অঞ্চলে রাজনৈতিক ও মানবিক সঙ্কট বৃদ্ধি পাচ্ছে।

সারাদেশে শৈত্য প্রবাহের সম্ভাবনা

সারাদেশে শৈত্য প্রবাহের সম্ভাবনা

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে।  নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলাসমূহে এবং সীতাকুন্ড উপজেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।