জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে নারীদের ক্রমবর্ধমান নেতৃত্বের এক বিরল দৃষ্টান্ত নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ।
দেশ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপি ভালো নেই।
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়ে জার্মানি বাংলাদেশ সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ২৪ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৪৪ জনের শরীরে।
করোনা মোকাবেলায় বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে ১১০ কোটি ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন প্রতিশ্রুতিশীল খাত যেমন আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি-প্রক্রিয়াকরণ, নীল অর্থনীতি, পর্যটন ও হাইটেক পার্কের জন্য মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে বুধবার ব্যবসায়িক এক গোলটেবিল বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে রাশিয়াকে অনুরোধ জানিয়েছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান। রাশিয়ার প্রিমর্স্কি অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকোর সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ করেন।
শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমতিতে ২০৮০ মেঃটন ্ইলিশের প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৪ টি ট্রাকে ২৩ মেঃটন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। আজ বিকালে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ইলিশের ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩১৩ জন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঢাকা যুক্তরাষ্ট্র থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাযজ্ঞের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে ফেরত দিবে বলে প্রত্যাশা করছে। কারণ এ বিষয়ে আইনি প্রক্রিয়াগুলো শেষ করার কাজ চলছে।