কভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় দেশব্যাপী দ্বিতীয় ডোজ টিকা প্রদান আজ থেকে শুরু হচ্ছে। টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টা শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হবে।
দ্বিতীয়
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে অনুষ্ঠিত ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
করোনাভাইরাসে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে টিকা দ্বিতীয় ডোজ নেন তিনি।
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিবেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিবার ইনস্টিটিউট ও হাসপাতালে বেগম খালেদা জিয়া টিকা নেবেন। ওই সময় নিরাপত্তার জন্য ডিএমপি’র কাছে আবেদন করা হয়েছে।
ঢাকার সব জেলা ও মহানগরে আগামীকাল সোমবার থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় টিকার ডোজ প্রয়োগ শুরু হবে। এছাড়া আগমী ৭ আগস্ট দেশের সকল কেন্দ্রে এই টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে।
জাপানের কাছ থেকে টিকা প্রাপ্তির ফলে দ্বিতীয় ডোজের চিন্তা দূর হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী দু’একদিনের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হবে।
দেশে এ পর্যন্ত ১৫ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ১৫ লাখ ৭ হাজার ২৮৭। এরমধ্যে পুরুষ ১০ লাখ ৮ হাজার ৯৬০ এবং নারী ৪ লাখ ৯৮ হাজার ৩২৭ জন।
যশোরে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম। আজ সকাল ৮টায় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন যশোর জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে উপস্থিত থেকে এ কার্যক্রম শুরু করেন।
আগামী ৮ এপ্রিল থেকে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (গবেষণা ও পরিকল্পনা) ও দেশের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কোভিড-১৯ টিকার দ্বিতীয় চালান আগামী ২২ ফেব্রুয়ারি দেশে আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।