ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস ভিডিও ভাইরাল

ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল

ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল

রাজধানীর ধানমন্ডিতে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় ঘটনাস্থলে দুই পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তারা দর্শকের মতো দাঁড়িয়ে ছিলেন বলে ভিডিওতে দেখা যায়। ওই ঘটনায় অভিযুক্ত শহীদ আবদুল্লাহ আল মাসুদ রানা (৪৮) নামের ব্যক্তিকে আটক করে এক মাসের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে পুলিশের সামনেই আইন নিজের হাতে তুলে নিয়ে মারধরের ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।