প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ বিপর্যয় থেকে দেশবাসীকে বাঁচানোর পাশপাশি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।
ধান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১ এর উদ্বোধন করেছেন।
ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে ভারি বর্ষণ হয়েছে। এতে কয়েক দিনের গরমও কমেছে। শনিবার (০৫ জুন) সকাল সোয়া ৮টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয়। আধা ঘণ্টা মুষলধারে বৃষ্টিপাতের পর কিছুটা কমে। এ রিপোর্ট লেখার সময় সকাল ১০টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমদানির পাশাপাশি দেশেও করোনার টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (০২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, এই লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।
ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। সোমবার সকালে হালকা বৃষ্টির পর বেলা ১১টার দিকে বেশ বৃষ্টি হয়েছে। তারপর টানা মেঘলা থেকেছে আকাশ। রাত ১টার দিকে ফের ঝুম বৃষ্টি হয়েছে। এদিকে মঙ্গলবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু না আসলেও এমন বৃষ্টিতে মনে হতেই পারে ঢাকায় ঘোর বর্ষা নেমেছে।
রাজধানীর শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও তৎসংলগ্ন এলাকায় আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও এলাকাগুলোর পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পতা বিরাজ করতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের সবুজ ভবিষ্যত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টা এবং কর্মমুখী পদ্ধতির আহ্বান জানিয়েছেন। তিনি পি৪জি শীর্ষ সম্মেলনে এই আহ্বান জানান। সম্মেলনে তিনি সবুজতর ভবিষ্যতের জন্য তিন দফা পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, ‘আগামী প্রজন্মের সবুজ ভবিষ্যতের জন্য আমাদের পি৪জি সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের আরো নিবিড় ভাবে কাজ করা উচিত।’
২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তারসহ সাতজনকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে চেম্বার জজ আদালতের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার বাগদত্তা ক্যারি সিমন্ডসকে ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালের এক গোপন অনুষ্ঠানে বিয়ে করেছেন বলে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিশ্বের যেকোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী ‘আমরা জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যেকোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত। এটা জাতিসঙ্ঘকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই।’