বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বজলুল করিম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৬ জন।
নাক
লা-লিগায় কাল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। চোটের কারণে কাল খেলতে পারেননি দলের সেরা তারকারা। ফলে দাপুটে ফুটবল খেললেও গোলের দেখা পাচ্ছিল না কাতালানরা।
রংপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩ জন রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও আটজন। তবে এ সময়ের মধ্যে করোনায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৭ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৮৮০ জন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর আজ ইসরায়েল সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সুসংবাদ পেল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ে তুলোধুনো হওয়া লঙ্কানরা এবার দলে পাচ্ছেন অফ স্পিনার মাহিশ থিকশানাকে।
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৯৭ জন। সুস্থ হয়েছেন ২৩ হাজার ৭৩৭ জন
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৯ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে, মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৪৬ জনে। এ ছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ লাখ ২২ হাজার ৩৭২ জনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভিসানীতি ও নিষেধাজ্ঞা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থামানো যাবে না।