একতরফা ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রবিবার সকালে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে মালিবাগ কাঁচা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ আহ্বান জানান।
নির্বাচন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী সাধারণ নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে কাজ করবে বিজিবি।
আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলন সফল করতে বরিশালের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় বিএনপির এক কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারের টেকনাফেও মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান তৈরি, দুর্নীতি দমন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ বেশকিছু বিষয়কে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে বেশ কিছু এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের বিরোধ জোরালো হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা।
৭ জানুয়ারির নির্বাচন রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে হবে, এটি এতরফা নির্বাচন, এটি অবৈধ নির্বাচন, ভাওতাবাজির নির্বাচন
নির্বাচন বর্জনের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের অভিপ্রায়ে ২৯ ডিসেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে এবং জাপানের রাজধানী টোকিওতে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।
আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন প্রতিহতের চেয়ে ভোট বর্জনে গুরুত্বারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।