ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের উপ-নির্বাচনের নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদকে উদ্ধারের জন্য মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
নির্বাচন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আসন্ন জাতীয় পরিষদের উপ-নির্বাচনে ৩৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাকিস্তানের ইতিহাসে কোনো এক ব্যক্তি আগে কখনো এতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। আগামী ১৬ মার্চ ভোট হবে।
আগামী নির্বাচন পর্যন্ত প্রতিদিন আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিএনপি ও সমমানের কর্মসূচিতে কোনো উস্কানি না দিতে দলীয় প্রধানের নির্দেশনার কথাও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা বলেছি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেটা দেশবাসী চাচ্ছে, সারা বিশ্বও সেভাবে তাকিয়ে আছে। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনাদের (ডিসি) ভূমিকাই মুখ্য হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে তার সরকার।
আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ২ লাখ নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনতে নির্বাচন কমিশনের ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প প্রস্তাব আপাতত অনুমোদন দেয়নি সরকার।
ফেব্রুয়ারির ১৯ তারিখ ভোটের দিন রেখে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আগামীকাল বুধবার ঘোষণা করা হবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
তুরস্কের পরবর্তী পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আগামী ১৪ মে দেশটিতে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।