নির্বাচ

শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৫ মে) স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় কলকাতার রাজভবনে শপথ নেন তিনি

ভিড়ে হারিয়ে যাননি, বহু হিসেব উল্টে জয় এনেছেন যাঁরা

ভিড়ে হারিয়ে যাননি, বহু হিসেব উল্টে জয় এনেছেন যাঁরা

রুপালি পর্দার তারকা হয়েও সে ইমেজ কাজে আসেনি বহু প্রার্থীর। তবে সকলের ক্ষেত্রে তেমনটা ঘটেনি। উল্টা, ভোটবাক্সে চমক দিয়েছেন বেশ কয়েক জন তারকা প্রার্থী। এর মধ্যে প্রথম বার রাজনীতির ময়দানে পা রাখা কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র বা জুন মালিয়ার মতো টলিউড অভিনেতারা যেমন রয়েছেন।

পশ্চিমবঙ্গ নির্বাচন: হারলেন টলিউডের পায়েল-রুদ্রনীল-শ্রাবন্তীরা

পশ্চিমবঙ্গ নির্বাচন: হারলেন টলিউডের পায়েল-রুদ্রনীল-শ্রাবন্তীরা

নিজের বৃত্তে কমবেশি প্রায় সকলেই জনপ্রিয়। তবে রবিবার ভোটগণনার দিন যেন বাস্তবের কঠোর জমিতে আছড়ে পড়লেন টলিউডের বহু তারকা। নিজের বৃত্তের জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারলেন না টলিউডের বহু তারকাই। লাল, সবুজ বা গেরুয়া— শিবিরের রং যা-ই হোক না কেন, ভোটবাক্সে নিজেদের জনপ্রিয়তার প্রতিফলন ঘটাতে পারেননি তাঁরা।

নন্দীগ্রামে জিতেও হারলেন শুভেন্দু, অধিকারী নয়, ‘গড়’ রইল তৃণমূলেরই

নন্দীগ্রামে জিতেও হারলেন শুভেন্দু, অধিকারী নয়, ‘গড়’ রইল তৃণমূলেরই

তিনি নিজে নন্দীগ্রামে রাজ্য রাজনীতির জনপ্রিয়তম নেতাকে হারিয়েছেন। কিন্তু পূর্ব মেদিনীপুরে ‘গড়’ রক্ষার লড়াইয়ে হেরে গেলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে হেরেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন, অধিকারীদের নয় পূর্ব মেদিনীপুর আসলে তৃণমূলেরই।

স্থগিত নন্দীগ্রামের ফল, গণনা হতে পারে আবার

স্থগিত নন্দীগ্রামের ফল, গণনা হতে পারে আবার

ভোটগণনা ঘিরে বিভ্রান্তি। আপাতত ফলাফল ঘোষণা স্থগিত নন্দীগ্রামে। নতুন করে গণনা হতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। জানালেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব।

পশ্চিমবঙ্গে ১২৭ আসনে তৃণমূল, ১০৮ আসনে এগিয়ে বিজেপি

পশ্চিমবঙ্গে ১২৭ আসনে তৃণমূল, ১০৮ আসনে এগিয়ে বিজেপি

একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষে এবার ফলাফল। পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসবে কোন দল? এই উত্তরের প্রতীক্ষাতেই রয়েছে বঙ্গবাসী। যদিও করোনাভাইরাসের দাপটে কাবু ভারত। তার মধ্যেই রবিবার (২ মে) সকাল থেকে শুরু হল ভোটগণনা। সর্বশেষ খবর অনুযায়ী তৃণমূল ১২৭ আসনে, বিজেপি ১০৮ আসনে, সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে রয়েছে।