আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। শুক্রবার আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
নির্বাচ
ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কর্মী সমর্থকদের উপর সহিংসতার ঘটনায় ১৫ জন নৌকার কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শৈলকূপা থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোর থেকে রাত অবধি ছুটে চলেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ক্রিকেটার ও মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাকিব আল হাসান। নৌকায় ভোটের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চাইছেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ১ জানুয়ারি (সোমবার) রাজধানীতে জনসভা করবে আওয়ামী লীগ।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের প্রচারণা শুরুর কয়েক দিনের মধ্যেই বিরোধী দল অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে, একই সাথে প্রচারণা ঘিরে বেশ কিছু সহিংসতার খবর পাওয়া যাচ্ছে।
ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকদের সঙ্গে নৌকা প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন।
মৌলভীবাজার-৩ আসনে জাতীয় পার্টির প্রধান নির্বাচনী কার্যালয়ে নৌকা সমর্থকের হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন দলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের নির্বাচনী গান প্রকাশ পাবে আজ শুক্রবার (২২ ডিসেম্বর)। গানের শিরোনাম- ‘বারবার দরকার, শেখ হাসিনার সরকার।’
জনপ্রিয়তা ও রাজনৈতিক সমর্থন অর্জনে ব্যর্থ হয়ে বিএনপি ও তাদের মিত্রদের একটি অংশ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধা দিচ্ছে বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।