বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। আত্মপ্রকাশের দিনে দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন ‘যুক্তফ্রন্ট’।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
নির্বাচ
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় ঢাকায় আসছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন।
বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। আর এ জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার, বিরোধী দল, নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ রক্ষা করে চলবে। এমন অভিমত প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
সোমবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করলেও দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে, তাতে বিএনপির নির্বাচন বর্জনের ডাক ঢাকা পড়ে গেছে।
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রস্তুতি শুরু করলেও নির্বাচনকে সামনে রেখে দলটিকে অনেকগুলো চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, মানুষ ভোট দেবে, এটা তার অধিকার। মানুষকে ভয় দেখিয়ে, জোর করে, নির্বাচন বাধাগ্রস্থ করার অধিকার কারও নেই।
বিএনপি নির্বাচন আসতে চাইলে আইন দেখে সুযোগ সৃষ্টি করা হবে। আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। সেই সাথে ভোটের তারিখ পেছানোর প্রয়োজন হলে সেটাও কমিশন ভেবে দেখবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।