বরিশালের কীর্তনখোলা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় তাদের কারাদণ্ড দেওয়া হয়।
শিরোনাম
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
নিষেধাজ্ঞা অমান্য
কক্সবাজারের টেকনাফে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় উপজেলার বিভিন্ন মাছ ঘাটে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ২১০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করে ৬টি এতিম খানায় বিতরণ করা হয়।
সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ। এসময় আটককৃত জেলেদের ব্যবহৃত দুইটি নৌকা, ১২০ কেজি মাছ ও লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর চাঁদপুর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় ১৬ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। আটকদের মধ্যে ৭ জনকে ৩ মাস করে এবং ৪ জনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৫ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে পরিবারের জিন্মায় ছেড়ে দেয়া হয়।