রাশিয়ার সীমান্ত শহর বেলগোরদে প্রবেশ করে ইউক্রেনীয় বাহিনী। রুশ বাহিনী তাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। ২৪ ঘণ্টা আক্রমণ পাল্টা আক্রমণ চলে। এত ৭০ জনেরও বেশি ইউক্রেনীয় বাহিনী নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
নিহত
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় চার পুলিশসহ ৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৩ মে) উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নরসিংদীর রায়পুরায় চালের বস্তাভর্তি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মাসুদ মিয়া (৪২) নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতের মহারাষ্ট্রের বুলধানা জেলায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। মঙ্গলবার সকালে নাগপুর-পুনে মহাসড়কে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে এ হতাহতে ঘটনা ঘটেছে।
দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় এক স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও অসংখ্য মানুষ আহত হয়েছে।
বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই আবু তালেব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪ টার দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও স্টান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার কান্দাপাড়া গ্রামের মৃত রেসমত আলীর ছেলে।
পশ্চিম তীরের নাবলুস শহরে ফিলিস্তিনের একটি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকায় মারামারির ঘটনায় সিয়াম (১৩) নামে সপ্তম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে দারুস সালাম থানার (ইন্সপেক্টর তদন্ত) জামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
যুক্তরাষ্ট্রে একটি নাইটক্লাবে ঢুকে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।