বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে কভার্ডভ্যান-মোটর সাইকেল ও পিকাপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
নিহত
সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে বিস্ফোরণে সুপরিচিত রুশ সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হয়েছেন। একটি বিস্ফোরকে থেকে এই বিস্ফোরণ ঘটে বলে সূত্রের উদ্ধৃতি দিয়ে রুশ সংবাদ সংস্থাগুলো খবর প্রকাশ করেছে।
সোনার খনি ধসে বুরুন্ডির উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত ১৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তর্ক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিত এক বাংলাদেশী নিহত হয়েছেন। তার নাম রবিউল ইসলাম (৫৪)। তিনি বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার বাসিন্দা। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক।
আশুলিয়ার জিরাবোতে দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় বাসচাপায় মেহেদী হাসান (৩২) নামে এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই দুটি বাসে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলের আটটি রাজ্যের বিভিন্ন শহরে প্রচণ্ড টর্নেডোর আঘাতে অন্তত ২১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে। ঝড়ের ফলে অসংখ্যা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
রাজধানীর পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় ফরহাদ হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে পোস্তগোলা ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
ইরান সীমান্তে টহলের সময় অস্ত্রধারীরা হামলা চালিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত চার সদস্যকে হত্যা করেছে। পাকিস্তানের সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে এই দাবি করেছে।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চোরাকারবারিদের হামলার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে মো: আমিনুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন মো: জায়েদুল ইসলাম (৩৮) নামের অপর এক ব্যক্তি। চোরাকারবারিদের হামলায় মো: মিনহাজ উদ্দিন নামে বিজিবির এক হাবিলদারও আহত হয়েছেন।
রাজধানীর লালবাগে কাভার্ডভ্যান চাপায় সানজিদা আক্তার তামান্না (২৭) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ এবং এর চালককে আটক করেছে লালবাগ থানা পুলিশ।