নিহত

ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্প : নিহত ১৪

ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্প : নিহত ১৪

ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে ইকুয়েডরের ১৩ জন এবং পেরুর একজন নাগরিক রয়েছেন। ইকুয়েডর কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে ১২৬ জন আহতও হয়েছে। বেশ কিছু বাড়িঘরও বিধ্বস্ত হয়েছে এতে।

মাদারীপুরে বাস খাদে, নিহত ১৪

মাদারীপুরে বাস খাদে, নিহত ১৪

মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস খাদে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। রোববার (১৯ মার্চ ) শিবচরের কুতুবপুরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।

রাঙ্গামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ২, আহত ৩

রাঙ্গামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ২, আহত ৩

রাঙ্গামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে পিকনিকের বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

পিরোজপুরে বাসচাপা; নিহত বেড়ে ৫

পিরোজপুরে বাসচাপা; নিহত বেড়ে ৫

পিরোজপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নসিমনে যাত্রীবাহী বাসের চাপায় গুরুতর আহত আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা হলেন- শাহিন মোল্লা (১৮) ও সাব্বির (২০)। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ালো। শুক্রবার দিনগত রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মালাউই-মোজাম্বিকে নিহত বেড়ে ৪০০

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মালাউই-মোজাম্বিকে নিহত বেড়ে ৪০০

গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে বিপর্যস্ত পূর্ব আফ্রিকার দেশ মালাউই। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে তিন শ’র ও বেশি লোক নিহত হয়েছেন। একই ঘূর্ণিঝড়ে পাশের দেশ মোজাম্বিকে প্রায় ১০০ লোক নিহত হয়েছেন।

বাস চাপায় স্কুলছাত্রসহ দুজন  নিহত

বাস চাপায় স্কুলছাত্রসহ দুজন নিহত

বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপদপিয়ার জুরকাঠি জেড এ ভূট্টো মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বেপরোয়া গতির একটি বাসের চাপায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।