বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম ওমর ফারুক পলক (২৩)। তিনি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় তার দুই সহপাঠী আহত হয়েছেন।
চট্টগ্রাম নগরের জামালখানে দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে দুই জন হয়েছে।বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলল ৪টার দিকে নগরের জামালখানের সিকদার হোটেলের পাশের ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
অধিকৃত পশ্চিমতীরের নাবলুসে অন্তত ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া আরো কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, অন্তত ১০২ জন আহত হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন।বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওই এলাকায় ঘটনা ঘটে।
প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর চট্টগ্রামের আন্দরকিল্লার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ সময় মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তুরস্ক-সিরিয়া সীমান্তে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাতে অনুভূত হওয়া ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ছয় শতাধিক। অনেকে আটকা পড়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি ভূমিকম্প ও জঙ্গিহানায় বিধ্বস্ত সিরিয়া। এরপর এবার দেশটির বুকে আছড়ে পড়ল ইসরায়েলি ক্ষেপণাস্ত্রও। এর আঘাতে ভেঙে পড়ল বহুতল ভবন। এতে প্রাণ গেল ১৫ জনের।
ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল-কাভাডভ্যান সংঘর্ষে কাজী আরশাফুল (২৪) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী আইয়ুব আলীকে (২৬) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইসরায়েলের রকেট হামলায় সিরিয়ার পাঁচ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৫ জন। রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে দেশটির রাজধানী দামেস্কের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এ হামলা চালানো হয়।