কাবুল বিমানবন্দরের বাইরে গতকাল বৃহস্পতিবারের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯০ জন নিহত ও ১৫২ জন আহত হয়েছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
নিহত
ভেনিজুয়েলার আনদেসে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট কাদাপানির ঢল ও ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পাঁচলিয়া ফুটওভার ব্রিজের নিচে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নির্মাণাধীন ব্রিজের পিলারে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পাবনা প্রতিনিধি:অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে মৃদুলের শ্বশুর বাড়িতে আরা যাওয়া হলো না। পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে। স্ত্রী ঘটনাস্থলেই এবং স্বামী গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞাত বন্দুকধারীর সাথে নিরাপত্তা রক্ষীদের গুলি বিনিময়ে এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। সোমবার সকালে বিমানবন্দরের উত্তর গেটে আকস্মিক এই বন্দুক যুদ্ধে আরো তিনজন আহত হয়েছে বলে এক টুইট বার্তায় জানায় জার্মান সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেনিসি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় ২১ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়ে একে প্রাথমিক সংখ্যা হিসেবে উল্লেখ করেছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরে দেশ ছাড়তে মরিয়া যাত্রীদের ভিড়ে সৃষ্ট বিশৃঙ্খলায় রোববার পর্যন্ত সাতজন নিহত হয়েছে। রোববার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদের লোকজন জাতীয় পতাকা না বদলানোর দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। সেখানে তালেবানের সংঘর্ষ সৃষ্টি হলে গুলিতে দুইজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
হাইতিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। দেশটিতে গ্রীষ্মকালীন ঝড়ের কারণে উদ্ধার তৎপরতা এবং চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হবার মধ্যে এক দিনেই আরো ৫ শ’র বেশি মৃত লোককে উদ্ধার করা হয়েছে।