নিহত

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নাটোরের সিংড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুর রহমান ওরফে বিপ্লব (২৪) নামে এক হাইওয়ে পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার আজাদ দরগা নামক স্থানে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

রেললাইন মেরামতের সময় ট্রেনের ধাক্কায় ৫ কর্মী নিহত

রেললাইন মেরামতের সময় ট্রেনের ধাক্কায় ৫ কর্মী নিহত

ইতালির উত্তরাঞ্চলে রাতে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে একটি ট্রেনের ধাক্কায় পাঁচ রেলকর্মী নিহত হয়েছেন।দেশটির গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে।খবর এএফপি’র।

বোনের সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

বোনের সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ পাথরপাড়া গ্রামে ছোট বোনের সাবেক স্বামীর ছুরিকাঘাতে নার্গিস আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় নার্গিসকে বাঁচাতে গিয়ে তার স্বামী রেজাউল করিম আহত হন।

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর রামপুরা এলাকায় ট্রাকচাপায় সাগর ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহ‌তদের ঢাকা মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়েছে।