যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় একটি স্কুলের গ্রাজুয়েশন অনুষ্ঠানে বন্দুক হামলায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
নিহ
দুই ট্রাকের মুখোমুাখি সংঘর্ষে সিলেটে এক নারীসহ ১২ জন নিহত হয়েছেন। বুধবার (৭ জুন) ভোরে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নেত্রকোনার মোহনগঞ্জে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে খোকন চন্দ্র সরকার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৪ জুন) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে গাজীপুর এলাকায় তার মৃত্যু হয়।
উত্তর নাইজেরিয়ার তিনটি রাজ্যে আলাদা হামলায় অন্তত ৩০জন নিহত এবং কয়েকটি শিশুকে অপহরণ করা হয়। পুলিশ এবং বাসিন্দারা এ খবর দিয়েছে। ওই অশান্ত অঞ্চলে এটাই সর্বসাম্প্রতিক সহিংস ঘটনা।
নওগাঁর মহাদেপুর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।সোমবার (৫ জুন) উপজেলার হাট-চকগৌরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
ইকুয়েডরের গুয়াকিল নগরীর একটি বাড়িতে রোববার বন্দুকধারীদের হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরো আটজন।
রাশিয়া দাবি করেছে, তাদের সেনাবাহিনী দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের হামলা ব্যর্থ করে দিয়েছে। এ ঘটনায় ২৫০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে বলেও জানিয়েছে রাশিয়া।
লালমনিরহাটের পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের কালীরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
রাজধানীর যাত্রাবাড়ীতে জনপদ মোড়ে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
হবিগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (৪ জুন) সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার দাস।