নিহ

কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশি নিহত

কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশি নিহত

কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ী শরীফ রহমান নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বনানীতে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১

বনানীতে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১

রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামের সামনে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মো. শাহজাহান (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত শাহজাহান ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পাইকশা গ্রামে আল-কাসাপের ছেলে। এ ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যানটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

নোয়াখালীতে ট্রাকচাপায় সিএনজির যাত্রী নিহত

নোয়াখালীতে ট্রাকচাপায় সিএনজির যাত্রী নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে মোহাম্মদ কবির (৫০) নামের এক সিএনজির যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও দুই যাত্রী।

দিনাজপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, শিশুসহ নিহত ২

দিনাজপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, শিশুসহ নিহত ২

দিনাজপুরের বিরামপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও চারজন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বিরামপুর-দিনাজপুর মহাসড়কের বিরামপুর পৌর শহরের ঘোড়াঘাট রেলঘুমটি সংলগ্ন রিভান্স গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।