পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এ ছাড়া তার বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এ ছাড়া তার বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
খুলনার রায়েরমহল এলাকায় মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যায় রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির রায়েরমহল বড় মসজিদ এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও ব্যবসায়ী মোবারক হোসেন মোল্লাকে (৪৫) কুপিয়ে জখমের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে থানায় অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগীর বাবা ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য শফি উদ্দিন মোল্লা।
নাটোরের গুরুদাসপুরে গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় শাকিল ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে ধাওয়া দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ অক্টোবর) রাতে পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা মোটরসাইকেলে এসে পালিয়ে যায়।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফুয়াদকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নড়াইলের কালিয়ায় থার্টিফাষ্টের রাতে ডিজে মিউজিক বাজানো নিয়ে বিরোধকে কেন্দ্র করে মো. মোবাশ্বের ভূইয়া নামে আ.লীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। মোবাশ্বর ভূইয়া পাঁচগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।
নওগাঁয় কামাল আহমেদ (৫২) নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শ্রমিক লীগের সহ-সভাপতি আজিজ মহাজনকে কুপিয়ে হত্যার ঘটনার ৩ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি মুন্না আজিজ মহাজনকে (৪২) কুপিয়ে হত্যা করা হয়েছে।
রাজধানীর দারুসসালামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহ আলম (৩৫) নামে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। তিনি দারুসসালাম ১০ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সভাপতি প্রার্থী ছিলেন।