দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ৩৬ ঘন্টা অবরোধের সমর্থনে রাজধানীতে সড়ক ও রেললাইন অবরোধ করে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
নেতৃত্বে
বিএনপি ঘোষিত ১১ দফা অবরোধের প্রথম দিনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল ও পিকেটিং করেছে নেতাকর্মীরা।
অবরোধের সমর্থনে বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহজাহানপুরে মিছিল ও পিকেটিং করেছে বিএনপির নেতাকর্মীরা।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে নবম দফায় ডাকা বিএনপির চলা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে মহিলা দলের নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।
রাজধানীর পরীবাগ এলাকায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির পরিবার ও কল্যাণবিষয়ক সহসম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
বিএনপি ঘোষিত ৮ম দফা কর্মসূচির দ্বিতীয় দিনে হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি। সরকারের পদত্যাগের এক দফায় আন্দোলন করছে দলটি।
অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ঘোষিত সপ্তম দফা অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহা্সচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে একদফা দাবিতে ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। যা বুধবার সকাল ৬টায় শুরু হয়ে শুক্রবার সকাল ৬টায় পর্যন্ত চলবে।
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ একদফা দাবিতে বিএনপির ডাকে দেশব্যাপী চলছে সর্বাত্মক অবরোধ।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। আত্মপ্রকাশের দিনে দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন ‘যুক্তফ্রন্ট’।