নেত্রকোনার তেরিবাজার এলাকায় একটি হার্ডওয়্যারের তালাবদ্ধ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। দোকান মালিক দেলোয়ার হোসেন পারলা এলাকার মজিবুর রহমানের ছেলে।
নেত্রকোনায়
নেত্রকোনা-২ (সদর- বারহাট্টা) আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয়ের অস্থায়ী নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগে আনিছ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আহত হয়ে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে আব্দুর রহিম (১৪) নামের কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার মাঝরাতে ময়মনসিংহের প্রান্ত হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে নেত্রকোনার দুর্গাপুরে গত বুধবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় আহত হওয়ার ঘটনাটি ঘটে
নেত্রকোনায় র্যালি, আলোচনা সভা ও জয়িতা পুরস্কারের মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
নেত্রকোনা পূর্বধলায় অভিযান চালিয়ে ময়মনসিংহের র্যাব ১৪ এর একটি দল মাদকসহ দুই কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো- মাদক বিক্রেতা দুর্গাপুর থানার মেলাডহর গ্রামে মৃত আব্দুল জলিলের ছেলে মো. শাহজাহান কবির (৩৫) ও অটোচালক কলমাকান্দা উপজেলার বাগবের গ্রামের মৃত মাহাবুদ্দিনের ছেলে মো. ওমর ফারুক (৩৩)।
নেত্রকোনার বিজয়পুর সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে স্থানীয় বিজিবি।
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে ৪৯৯ বস্তা চিনি জব্দ করেছে উপজেলা প্রশাসন।
নেত্রকোনার কেন্দুয়ায় হিরণ এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
নেত্রকোনায় অতিবৃষ্টির পানিতে প্রায় ৬৫০ কোটি টাকার মাছ ভেসে গেছে। মাছ, পোনা এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এরই মধ্যে প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে।
আটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১৮) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। নেত্রকোনার দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের নালিয়াকান্দা গ্রামে সোমবার সকালে ঘটে এ ঘটনা।