নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়াক করা হয়েছে অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
নোয়াখালী
নোয়াখালীতে আওয়ামী লীগের তিন পক্ষের সমাবেশকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিনের ৪ অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ।
নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে এক ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ জুন) দিবাগত রাত ২টার দিকে খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নোয়াখালীর সদর উপজেলায় করোনা সংক্রমণ বাড়ায় নোয়াখালী পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। শনিবার (৫ জুন) ভোর ৬টা থেকে ১২ জুন পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: ইফতেখার হোসেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়াগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৭টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদিয়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে বসুরহাট-পেশকারহাট সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নোবিপ্রবি প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে "রক্তাক্ত বিপ্লব" শিরোনামে 'মুজিববর্ষ জাতীয় বিতর্ক উৎসব ২০২১’ আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (নোবিপ্রবিডিএস)। তিন দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতা উৎসবটি ২০ মে (আগামীকাল) শুরু হয়ে ২২ মে সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে সম্পন্ন হবে।
নোয়াখালীতে মোহাম্মদ আলী মুন (৩২) নামে এক যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত ৯টার দিকে পৌরসভার কাশিপুর এলাকায় দত্তবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।
আত্মহত্যার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১টায় ফেসবুক লাইভে এসে তিনি এ হুমকি দেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে শ্রমিকলীগের কর্মী আলা উদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ভাই,বসুর হাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সিএনজিচালক, যুবলীগকর্মী আলাউদ্দিনের মৃত্যুতে মেয়র কাদের মির্জাকে প্রধান আসামি করে নিহতের ভাই এজাহার দাখিল করলেও তা মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ।