নৌকা

আবারও নৌকার বিজয় হবে : মেয়র তাপস

আবারও নৌকার বিজয় হবে : মেয়র তাপস

নৌকা মার্কায় নিজের ভোট দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ আমার কেন্দ্র। অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে আমি ভোট দিলাম

প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগ, প্রিজাইডিং অফিসারসহ তিনজন পুলিশি হেফাজতে

প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগ, প্রিজাইডিং অফিসারসহ তিনজন পুলিশি হেফাজতে

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ভোট বর্জণের ঘোষণা দিয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন- জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা. আবুল হোসেন দীপু ও অ্যাডভোকেট কায়সার আহমেদ। রবিবার সকালে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন তারা।

মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ-৩ আসনে জিল্লুর রহমান (৪০) নামে নৌকার এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) হাজী মো. ফয়সাল বিপ্লবের সমর্থকদের বিরুদ্ধে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।

ভোটের পরিবেশ নিশ্চিত করতে পেরেছি, নৌকার জয় হবে: প্রধানমন্ত্রী

ভোটের পরিবেশ নিশ্চিত করতে পেরেছি, নৌকার জয় হবে: প্রধানমন্ত্রী

দ্বাদশ সংসদ নির্বাচনেও নৌকার মার্কার জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জনগণের ওপর তার বিশ্বাস আছে। তার দল আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কার জয় হবে।’

ঝিনাইদহ-৩ আসনে নৌকার জমজমাট নির্বাচনী প্রচারনা

ঝিনাইদহ-৩ আসনে নৌকার জমজমাট নির্বাচনী প্রচারনা

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজির (অবঃ) পক্ষে চলছে শেষ মুর্হুতের নির্বাচনী প্রচার-প্রচারনা।

নৌকার পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে : ওবায়দুল কাদের

নৌকার পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে : ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে নৌকার পক্ষে অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফরিদপুরে নৌকার ১০টি নির্বাচনি ক্যাম্পে আগুন

ফরিদপুরে নৌকার ১০টি নির্বাচনি ক্যাম্পে আগুন

ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের ১০টি নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে এবং শুক্রবার ভোরে এসব ক্যাম্পে আগুন দেবার ঘটনা ঘটে। এ নিয়ে শুক্রবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগ। 

আচরণ বিধি লঙ্ঘন: নৌকার প্রার্থী ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আদালতে তলব

আচরণ বিধি লঙ্ঘন: নৌকার প্রার্থী ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আদালতে তলব

নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের নৌকার প্রার্থী চয়ন ইসলাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শাহ আজমকে আদালতে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। 

তিন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নৌকার পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ

তিন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নৌকার পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সরকারি তিন কর্মকর্তার বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের লিখিত অভিযোগের পর একজনকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

মুকসুদপুরে নৌকা ও ঈগলের প্রার্থী একই স্থানে জনসভা ডাকায় ১৪৪ ধারা জারি

মুকসুদপুরে নৌকা ও ঈগলের প্রার্থী একই স্থানে জনসভা ডাকায় ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জ -১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনের মুকসুদপুরে নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থী একই স্থানে একই সময় জনসভা ডাকায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।