বহুজাতিক কোম্পানীর নিম্নস্তরের সিগারেট বন্ধসহ চার দফা দাবিতে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
ন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট বাস্তবায়ন করতে সক্ষম হবে।
নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ চালু হলো। রবিবার (৪ জুন) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি সবুজ পতাকা নাড়িয়ে ও বাঁশি বাজিয়ে এ ট্রেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
শ্রমিক কল্যাণবান্ধব চা শিল্প গড়ে তোলার জন্য চা বাগান মালিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির বিষয়টিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে; ও নিয়ে মাথাব্যথা করে কোনো লাভ নাই। ২০ ঘণ্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসে-যায় না।’
ভারতের উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে তিনশ’র কাছাকাছি পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয় শতাধিক যাত্রী। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তিন দিনের সফরে আগামী মঙ্গলবার সৌদি আরব সফরে যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্র দফতর এ ঘোষণা দিয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুরো বাজেটই গরিব মানুষের জন্য উপহার। এ দেশে অনেক মধ্য আয়ের মানুষ আছে, সময় এসেছে তাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে। যারা আয় করেন ট্যাক্স দেয়ার সক্ষমতা আছে তাদের ট্যাক্স দিতে হবে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাজেটে বিদেশনির্ভরতা কমেছে। আগে ৮০ টাকা বিদেশিদের আর ২০ টাকা বাংলাদেশের ছিল। এবার ৮৩ টাকা বাংলাদেশিদের ও বাকি ১৭ টাকা বিদেশিদের।
নেত্রকোনার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেসা আশরাফ (দীনা) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপির সহধর্মিনী।