প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে বাংলাদেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
ন্ত্রী
স্কুল শিক্ষার্থীদের টিকা পেতে ভোগান্তি নিরসন ও দ্রুত সময়ের মধ্যে টিকা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ টিম স্কুলে স্কুলে গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
পাবনা প্রতিনিধি: রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিত্যক্ত রেল যোগাযোগকে তিনি সংষ্কার করে আধুনিক ও উন্নত যাত্রী সেবার উপযোগী করে গড়ে তুলেছেন। ঢাকা থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন হবে।’
রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধান খুঁজতে ফ্রান্স দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে থাকবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন। ফরাসি নেতাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন,‘আমরা দৃঢ়ভাবে আপনাদের (বাংলাদেশ) পাশে থাকব যাতে এই সঙ্কট স্থায়ী সমাধানের মাধ্যমে শেষ হয়।
ফ্রান্স সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এলিসি প্যালেসে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়েছে। প্রেসিডেন্সিয়াল প্যালেসে পৌঁছলে প্রেসিডেন্সিয়াল গার্ড প্রধানমন্ত্রীকে সালাম জানায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, কেউই আইনের উর্ধ্বে নয়।ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে পৃথক দু’টি ধারায় ১১ বছরের কারাদন্ড দেয়ার বিষয়ে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো ও লন্ডনে তার সরকারি সফর শেষে আজ ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা হয়েছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।’
জলবায়ু পরিবর্তনের বিপদ ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি সম্পর্কে বিশ্বকে সতর্ক করতে এবার সাগরের হাঁটু পানিতে দাঁড়িয়ে কপ২৬ সম্মেলনের ভাষণ দিলেন ভলকানিক দেশ টুভালুর পররাষ্ট্রমন্ত্রী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, দেশের প্রতিটি জেলায় ভবিষ্যতে বিমান চলাচলের ব্যবস্থা করা হবে। যাতে সহজে এক স্থান থেকে দেশের মানুষ অন্য স্থানে সহজে যাতায়াত করতে পারে।