আজ বুধবারও (১৯ জুলাই) রাজধানী ঢাকায় পদযাত্রা করবে বিএনপিসহ সমমনা দল ও জোট। অপরদিকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
পদযাত্রা
নোয়াখালী প্রতিনিধ: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ক্ষমতাসীন সরকার পতনের এক দফা দাবি আদায়ে পদযাত্রা করেছে বিএনপি। তবে দলটির পদযাত্রায় পুলিশ বেষ্টনী দিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার রাজধানীর সড়কে নামছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে পদযাত্রা কর্মসূচি দিয়েছে বিএনপি। আর ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ।
রাজধানীর নয়াপল্টনে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি এবং ২২ জুলাই সমাবেশ করতে বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিএনপির চার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এবার দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রাজধানীতে পদযাত্রা করবে বিএনপি। ১০ দফা দাবিতে শুক্রবার (২৩ জুন) দলটির সহযোগী সংগঠন শ্রমিক দলের উদ্যোগে এ পদযাত্রার আয়োজন করা হয়েছে।
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।
ঢাকাসহ দেশের সব মহানগরে পদযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার এ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ঢাকার বাইরে মহানগরগুলোতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদযাত্রার নামে বিএনপি ভেতরে ভেতরে আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে।
উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আবারো পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।