মেহেরপুরে জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটার দিকে শহরের কলেজ রোড থেকে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণের নেতৃত্বে মেহেরপুর কলেজ রোড থেকে পদযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে মেহেরপুর পৌর কলেজের সামনে এসে শেষ হয়।
পদ
উত্তর কোরিয়া আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যা বিধ্বস্ত হয়েছে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যকার সমুদ্রে। এ নিয়ে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
আজ বুধবারও (১৯ জুলাই) রাজধানী ঢাকায় পদযাত্রা করবে বিএনপিসহ সমমনা দল ও জোট। অপরদিকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।
বলিউডের ভাইজান সালমান খান এবার পড়লেন ভুয়া বিজ্ঞাপনের বিড়ম্বনায়। সম্প্রতি অনলাইনে একটি বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে। বিজ্ঞাপনটি বলছে, নতুন সিনেমার জন্য অভিনেতা খুঁজছেন সালমান।
নোয়াখালী প্রতিনিধ: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ক্ষমতাসীন সরকার পতনের এক দফা দাবি আদায়ে পদযাত্রা করেছে বিএনপি। তবে দলটির পদযাত্রায় পুলিশ বেষ্টনী দিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার রাজধানীর সড়কে নামছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে পদযাত্রা কর্মসূচি দিয়েছে বিএনপি। আর ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ।
বাংলাদেশ পুলিশের রাজশাহী, রংপুর ও বরিশাল রেঞ্জসহ উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তিনি জানান, পরবর্তী মন্ত্রিসভা রদবদলে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন।
রাজধানীর নয়াপল্টনে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি এবং ২২ জুলাই সমাবেশ করতে বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শ্রম অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই অধিদপ্তরে ১৪ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ৭৫ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।