পরী

বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশ

বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকে ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বুয়েটের ভর্তির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে (চূড়ান্ত) ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আজ চবির ভর্তি পরীক্ষা; নিরাপত্তার চাদরে ক্যাম্পাস

আজ চবির ভর্তি পরীক্ষা; নিরাপত্তার চাদরে ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ বুধবার (২৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে বিশেষ টিম মাঠে থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে ৫০০-৭০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখা হবে।

ঢাবি ‘চ’ ইউনিটের অংকন পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবি ‘চ’ ইউনিটের অংকন পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তির অংকন (ফিগার ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কুবি কেন্দ্রে আসন নিয়ে বিভ্রান্তি

কুবি কেন্দ্রে আসন নিয়ে বিভ্রান্তি

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের বি ইউনিটে পরীক্ষা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এক শিক্ষার্থীর প্রবেশপত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা কেন্দ্র দেখা যায়। রোববার সকাল ১১ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কুবি কেন্দ্রে 'খ' ইউনিটের পরীক্ষা শুরু

কুবি কেন্দ্রে 'খ' ইউনিটের পরীক্ষা শুরু

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ শ্রেণিতে 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ

গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ

২০২০-২১ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখার ‘বি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ রবিবার অনুষ্ঠিত হবে। দেশের ২২টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক যোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পাঁচ তারকা হোটেলে জন্মদিন পালন করবেন পরীমনি

পাঁচ তারকা হোটেলে জন্মদিন পালন করবেন পরীমনি

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে রোববার সন্ধ্যায় কাছের মানুষদের নিয়ে জন্মদিনের কেক কাটবেন পরী। এজন্য ‘গুনিন’ সিনেমার সেট থেকে ছুটি নিয়ে ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা।

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৩ দশমিক ৮১ জন।

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা শুর হয়েছে ।শুক্রবার (২২ অক্টোবর)  বেলা ১১ টায়  ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে গ ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে চলবে বেলা ১২ টা পর্যন্ত। 

গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়া গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার বিকেল ৫ টার পর গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।