আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গবাদিপশুর বাজার (হাট) সঠিকভাবে পরিচালনার জন্য একগুচ্ছ নির্দেশনা জারি করেছে সরকার।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
পশু
আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য দেশের আট বিভাগে ১ লাখ ১৭ হাজার ৩৬৩ টন ক্রড লবণ পৌঁছে দেয়া হয়েছে বলে বিসিক প্রধান দফতর সূত্রে জানা গেছে।
ঢাকার বিভিন্ন গরুর হাটে অভিযান চালিয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে মানসম্মত পশু না আনায় ১৫ ব্যাপারীকে সতর্ক করেছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় কেউ প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সাতমাইল ও নাভারণ পশু হাটে কোরবানির পশু বেচা কেনার সময়ে মেডিকেল টিম কাজ করছে। কোন পশু রোগাক্রান্ত হলে তা শনাক্তে কাজ করছে মেডিকেল টিম। একই সাথে হাটে থাকছে ক্যাশলেস ব্যবস্থা । ক্রেতারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পশু কিনতে পারবেন বলে সূত্রে জানা গেছে।
কোরবানি ইসলামের অন্যতম একটি শিআর বা নিদর্শন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে—‘তোমার প্রতিপালকের উদ্দেশে নামাজ আদায় করো ও পশু কোরবানি করো।’ (সুরা : কাউসার, আয়াত : ২) কোরবানির রক্ত প্রবাহিত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জিত হয়।
ব্যাপারীরা বলেছেন, গত বছর কোরবানির গরু আনুমানিক ২৭ থেকে ২৮ হাজার টাকা মণ ধরে বিক্রি করা হয়। এবার ৩৪ থেকে ৩৫ হাজার টাকা মণ ধরে গরুর দাম চাওয়া হচ্ছে।
কোরবানির পশুবাহী কোনো ট্রাক থামিয়ে চাঁদাবাজি করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। বুধবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভার সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)-এর সভাপতি শাহীন আহমেদ বলেছেন, সম্ভাবনা সত্ত্বেও বেশ পিছিয়ে রয়েছে দেশের চামড়া শিল্প।
সারাদেশে সড়ক-মহাসড়কে কোনো প্রকার পশুর হাট যাতে না বসে আমরা সে বিষয়ে লক্ষ্য রাখব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।