প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ আম পাঠিয়েছেন।বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা আজ ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার কাছে ১০০০ কিলোগ্রাম বিশেষ জাতের বাংলাদেশী আম ‘আ¤্রপালি’ উপহার হস্তান্তর করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
- ভিয়েতনামের মতো সুবিধা দিন, ভিয়েতনামের মতো মজুরি দেব: বিজিএমইএ সভাপতি
- * * * *
- ঢাকা রেঞ্জে দুই মাসের জন্য সংযুক্ত থাকবে ১২ পুলিশ কর্মকর্তা
- * * * *
- নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭
- * * * *
- সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের
- * * * *
- গোপালগঞ্জে ‘গণহত্যার’ পরিকল্পনার গুজব ভিত্তিহীন: বিজিবি
- * * * *
পাকিস্তানে
পাকিস্তানের সাবেক মন্ত্রী বাবর খান ঘোরিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুবাই থেকে দেশে ফিরলে করাচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাকিস্তানের সামরিক বাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শুদ্ধি অভিযান চালায়। এতে তিন অভিযুক্ত সন্ত্রাসী প্রাণ হারান।
পাকিস্তানে পেট্রলের দাম ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। প্রতিলিটার পেট্রলের দাম ২৪.০৩ রুপি বাড়িয়ে ২৩৩.৮৯ রুপি করা হয়েছে। দেশটির অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বুধবার এই মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করেন। পেট্রলে ভর্তুকি হ্রাস করতে এই রেকর্ড দাম বাড়ানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম সিরিজ জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান।
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ইমরান খানের দল দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি জানিয়েছেন, আগামী সাধারণ নির্বাচনের চূড়ান্ত তারিখের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তার দল ও ক্ষমতাসীন পিএমএল-এন পর্দার অন্তরালে আলোচনা চালাচ্ছে।
অনেক জল্পনা-কল্পনা আর বিলম্বের পর অবশেষে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। মঙ্গলবার আইওয়ান-ই-সদরে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খান পদত্যাগ করেছেন। তার দল পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছে। কিন্তু তবুও তার দল পিটিআই একটি উপনির্বাচনে দারুণভাবে জয়ী হয়েছে।
পাকিস্তানের পেশোয়ারে বুধবার রাতে অনুষ্ঠিত সমাবেশের মাধ্যমে দেশজুড়ে ধারাবাহিক জনসভার কর্মসূচি শুরু করেছেন ইমরান খান।
পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।