শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের কারণে বাড়ির ছাদ ধসে এক মা ও তার আট সন্তানসহ একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। পাকিস্তানের অ্যাবোটাবাদে ঘটেছে এ ঘটনা।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
পাকিস্তান
নোমান আলি ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নওয়াজ। বক্সিং ডে টেস্টের আগেই মেলবোর্নে দলের সঙ্গে যোগ দেবেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
জাতীয় নির্বাচনের আগে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)-এর দলীয় প্রতীক ক্রিকেট ‘ব্যাট’ কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। শুধু তা-ই নয়, পিটিআই দলের ভিতরের নির্বাচনকে বেআইনি বলে ঘোষণা করেছে কমিশন।
অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হওয়ার পর এবার নতুন এক দুঃসংবাদ হজম করতে হচ্ছে পাকিস্তানের ক্রিকেটকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে প্রায় অধরা হয়ে ওঠা জয়ের সন্ধানেই পার্থে খেলতে নেমেছিল শান মাসুদের দল। কিন্তু তাদের হারতে হয়েছে ৩৬০ রানের বড় ব্যবধানে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একটি ভার্চুয়াল রাজনৈতিক সমাবেশে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি অডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে।
প্রথমবারের মতো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে ঝরানো হয়েছে কৃত্রিম বৃষ্টি। শনিবার (১৬ ডিসেম্বর) পরীক্ষামূলকভাবে বৃষ্টি ঝরানো হয়। গত কয়েকদিন ধরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে লাহোর। এছাড়া সেখানকার বাতাসের বিষাক্ততাও মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে।
পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ায় দু’টি ভিন্ন উগ্রবাদী হামলায় নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।
যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষকে আটকে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের যুবারা। ১৯৪ রানের লক্ষ্য দিয়ে আমিরাতের যুবারা পাকিস্তানকে হারিয়েছে ১১ রানে।
বাংলাদেশি স্বামীর খোঁজে হবিগঞ্জের চুনারুঘাটে আসা পাকিস্তানি নারী মাহা বাজোয়াকে (৩০) পেটানোর অভিযোগ উঠেছে।
হাজার হাজার পাকিস্তানি আগামী বছর হজে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে মুখিয়ে আছে। এর মধ্যেই দেশটির সরকার মঙ্গলবার আবেদন জমা দেওয়ার সময়সীমা ২২ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে।