পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে হৃদয় হোসেন (১২) নামের এক হাফেজিয়া মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এঘটনায় বাবাও আহত হয়েছেন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
পাবনা
পাবনা প্রতিনিধি: পাবনা জেনারেল হাসপাতালের অভ্যন্তরে ওষুধের দোকান ও ক্যান্টিন বন্ধের ঘোষণাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। হাসপাতালের সেবা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। ব্যবস্থাপনা কমিটির সভায় পাবনা-৫ (সদর) আসনের এই সংসদ সদস্যের তোপের মুখে পড়েন হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সরা।
পাবনা প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধসহ জননিরাপত্তা এবং আইন-শৃংখলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশদের স্মরণে পাবনায় অনুষ্ঠিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে।
পাবনা প্রতিনিধি: যুদ্ধে নিহত পাবনা জেলা পুলিশ সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ভাস্কর্য ”অম্লান-৭১” এর শুভ উদ্ধোধন করা হয়েছে।
পাবনা প্রতিনিধি:পাবনায় মৌমাছির কামড়ে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। জেলার সুজানগর উপজেলার হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মৌমাছির আক্রমণের শিকার হন। মৌমাছির কামড়ে সাইদুর রহমান (৪৭) নামে ওই শিক্ষকের মৃত্যু হয়। বুধবার (০২ মার্চ) দুপুরে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গণসংহতি আন্দোলন পাবনা জেলা জেলা শাখা বুধবার (০২ মার্চ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং সরকারি মদদের সিন্ডিকেট ভাঙতে জনগণের প্রতি ঐক্যবদ্ধ হতে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কোর্ট চত্বরে বিক্ষোভ করে।
পাবনা প্রতিনিধি: পাবনার সুজানরগর উপজেলার গাজনর বিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২০ বছর বয়সী এক কলেজছাত্র নিহত ও তার দু’বন্ধু গুরুতর আহত হয়েছেন।
পাবনা জেলা কারাগারে কয়েদীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, পাবনা কর্তৃক আধুনিক ইলেকট্রিক সেলাই মেশিনসহ ৪ টি ট্রেডের প্রশিক্ষণ উপকরণ বৃহস্পতিবার ( ২৪ ফেব্রুয়ারি ) কারাভ্যন্তরে প্রদান করা হয়।
পাবনা প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাবনায় দুই সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র পাবনার রফিকুল ইসলাম বকুল (স্বাধীনতা চত্বর) এ দুই সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করেন।
পাবনা প্রতিনিধি: ফুলেল শুভেচ্ছায় সিক্ত আর নেতাকর্মীদের ভালোবাসাময় অভিনন্দনে ভাসছেন পাবনা জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এম.পি।