রান্নাঘরের ক্যাবিনেট খুললেই নন-স্টিক থেকে শুরু করে সিরামিক বা স্টেইনলেস স্টিলের হরেক রকমের বাসনপত্র চোখে পড়ে। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আপনি কিসে রান্না করছেন—তার প্রভাব শুধু খাবারের স্বাদের ওপরই পড়ে না, বরং তা আপনার স্বাস্থ্যের জন্যও বড় ভূমিকা রাখে।